1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের নির্বাচনী অফিসে হামলা, আহত এক

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের সমর্থকদের এই হামলার সঙ্গে জড়িত বলে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়। মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহর সংলগ্ন ঝিনুকমালা আবাসনে এই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটে। হামলায় ঝিনুকমালা আবাসনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আহত হন। এ ঘটনার পর থেকে ওই আবাসন এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

সদর থানায় দায়ের করা এজাহারে বাদী মনিরুল ইসলাম উল্লেখ করেন, তারা স্বতন্ত্র প্রার্থী মহুলের সমর্থক হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু চরখজুরা গ্রামের সন্ত্রাসী রুহুল আমিন, মুক্তার, মুলান, রানা, রিংকু, পোড়াহাটী গ্রামের আকাশ ও আরাপপুরের সাইফুল নিকেরী নৌকার পক্ষে ভোট কার জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে একটি দোকানে বসে থাকা অবস্থায় পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাংচুর ও তাকে মারধর করে। এ সময় অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলে নৌকার সমর্থকরা।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার একটি মামলা হয়েছে, যার মামলা নং ০৫/২৪। পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park