1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১০৯ জনের মৃত্যু

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে বিদায়ী ২০২৩ সালে সড়ক মহাসড়কে ছিল মৃত্যুর মিছিল। প্রায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। বিদায়ী এক বছরে এই পরিসংখ্যান ১০৯ জনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। আহত হয়েছে সহস্রাধিক মানুষ। সড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের ফলে এক অনিশ্চিত যাত্রার বলি হতে হয়েছে পথচারীদের।

জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিসংখ্যানে সড়ক দুর্ঘটনার সঠিক তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম সুত্রে মিলেছে বিদায়ী ২০২৩ সালে ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় নিহত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় গত এক বছরে ৩৬ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৮ জন, মহেশপুরে উপজেলায় ১৫ জন, শৈলকুপায় উপজেলায় ২০ জন ও কোটচাঁদপুরে উপজেলায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সবচে বেশি ৩৬ জন মানুষের মৃত্যু হয়েছে। জেলার কোটচাঁদপুরে একই পরিবারের ৪ সদস্যসহ ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। একাধিক মৃত্যুর রেকর্ড রয়েছে সদর উপজেলার কয়ারগাছি স্থানে আব্দুর রাকিব ও শাকিল, কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে সদর উপজেলার বিষয়খালী গ্রামের স্বামী ছাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন, সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে ইমন ও আজিম, হাটগোপালপুরে নাজমুল ও নিপুন শেখ, শৈলকুপার গাড়াগঞ্জে খোকন ও মহাদেব কুমার, মহেশপুরের ভৈরবায় ইমরান ও নাজিবুর, সদর উপজেলার আটলিয়া গ্রামে রিংকী খাতুন ও সাজেদুল ইসলাম, কালীগঞ্জের পিরোজপুর বটতলায় আবুল কালাম, শরীফা খাতুন ও অরো দাস এবং একই উপজেলার বেজপাড়া নামক স্থানে উজ্জল শেখ ও আমানুর রহমান নিহত হন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচলের বিষয়ে শুধু ঝিনাইদহে বন্ধ হলে হবে না। সারা দেশেই অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। এ জন্য সড়ক ও সেতু মন্ত্রনালয় কাজ করছে। তারপরও আমরা সড়কগুলো অবৈধ যানমুক্ত করতে কাজ করছি।

ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ সচেতনতামুলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসুচি চালিয়ে যাচ্ছে। তার দপ্তর প্রতি মাসেই চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন দিচ্ছেন। এছাড়া তারা অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park