1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মানিকছড়িতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পাঁচ উপজেলায় বিক্ষোভ সড়ক অবরোধ 

আলমগীর হোসেন, খাগড়াছড়ি সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু পয়েন্টে চাঁদাবাজি করতে এসে গণপিটুনিতে আহত হয়ে হ্লাচিংমং মারমা(২৮) চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছে।
এই ঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীকে পিটিয়ে মারার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে, পাচঁ উপজেলা মানিকছড়ি,রামগড়, লক্ষীছড়ি,গুইমারা, মাটিরাংগা বিভিন্ন স্থানে জেলার খাগড়াছড়ি- চট্টগ্রাম, খাগড়াছড়ি- ফেনী সড়কে অবরোধ কর্মসুচীর অংশ হিসাবে সড়কে ট্রায়ার জ্বালিয়ে,গাছকেটে  সড়ক অবরোধ করে। কিছু ছোট ছোট গাড়ী ভাংচুর করে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীরা।
৫ এপ্রিল বুধবার ভোর রাতে মানিকছড়ি জামতল ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিলকরে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।
লক্ষীছড়ি উপজেলা সড়কে সিএনজি, অট্রোরিক্সা ভাংচুর করে। রামগড়,গুইমারা সড়কে ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা চেষ্টা করেন।
আজ বুধবার ভোর থেকে মানিকছড়ি, রামগড়, লক্ষীছড়ি, গুইমারা,মাটিরাংগা আধাবেলা অবরোধের কর্মসুচী চলছে।
উল্লেখ্য  যে মানিকছড়ি কালাপানি চাঁদাবাজি করতে আসা ইউপিডিএফ কর্মীকে গণপিটুনি দিলে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে  হ্লাচিংমং মারমা মারা যায়। এই ঘটনার সাথে জরিতদের আটকের দাবীতে আজ পাচ উপজেলায় অবরোধ চলছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সস্ত্রসন্ত্রাসীরা আজকে সড়ক অবরোধের ডাক দিয়েছে। পুলিশের তৎপরতায় মানিকছড়ি থানা এড়িয়ায় কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনাই।
ওসি আরো বলেন  ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীরা মানিকছড়ির জামতল এলাকায় চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়ক অবরোধ করার চেষ্টা করে হঠাৎ  বিক্ষোভ মিছিল করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park