1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরিণাকুন্ডুতে মুক্তিযোদ্ধাকে মারপিট করার অভিযোগে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা এক মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলনে আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, ২৯ ডিসেম্বর সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যান মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন। সেসময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্বতন্ত্রের পক্ষে ভোট করার কথা বললে তাহাজ উদ্দিন অস্বীকার করলে তাকে  মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লস্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park