1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেদোয়ানুল ইসলাম রাফি লংলা আধুনিক ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রবিরবাজারের দিকে যাচ্ছিলো। পথে আমঝুপ এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়।
এ সময় আহতরা হলেন, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাজার শাখায় ক্যাশ অফিসার ও উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে সালাউদ্দিন (৩০) টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দের মেয়ে ননি দে (৫০) এবং সিএনজি অটোরিকশার চালক রাজনগর গ্রামের জয়নাল মিয়া (৪০) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ট্রাক্টর-সিএনজি সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল হতে আহত সবাইকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। নিহত হোন রাফি নামের এক শিক্ষার্থী। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park