1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রৌমারী সীমান্ত বিএসএফের ককটেলে দুই চোরাকারবারি আহত

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রৌমারীর চরেরগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই দফা ককটেল বিস্ফোরণে বাংলাদেশি দুই চোরাকারবারি আহত হয়েছে। সাথীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন উপজেলার চরেরগ্রামের মজিবুর রহমানের ছেলে কফিল উদ্দিন এবং চর বোয়ালমারী গ্রামের বদর আলী। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রৌমারী উপজেলার চরেরগ্রাম সীমান্তে ১০-১২ জনের একদল চোরাকারবারি অবৈধভাবে আন্তর্জাতিক ১০৫৯নং মেইন পিলারের কাছে দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু আনা-নেওয়া করতে থাকে। এ সময় ভারতের ঝালোরচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ছোড়ে। এতে কফিল উদ্দিন ও বদর আলী নামের দুই গরু চোরাকারবারি আহত হয়। অপরদিকে বিএসএফ নো-ম্যান্সলেন্ড অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বলেও জানা যায়।
এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সহকারী পরিচালক (এডি) সামছুল হক জানান, সীমান্তে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। তারপরও আমি খোঁজখবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park