1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সতন্ত্র প্রার্থীর গণসংযোগ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা ১ আসনের সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গণসংযোগ করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের সিন্ধান্ত মোতাবেক তাকে নৌকা প্রতিকে মনোনীত না করায় দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি ঝিনাইদহ-১ আসনে ট্রাক প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই নজরুল ইসলাম দুলালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিধি মোতাবেক নির্বাচনী সভা করার জন্য পুর্বে অনুমতি নেওয়ার কথা থাকলেও সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল তা মানছেন না।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সোমবার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া ও কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়ায় সভার অনুমতি নেয় সে। কিন্তু  তিনি শৈলকুপার বিভিন্ন স্থানে সভা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকেলে শৈলকুপা উপজেলা শহরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সভা করেন। সেখানে মাইক বাজিয়ে কয়েক’শ সমর্থক নিয়ে সমাবেশ করেন। সতন্ত্র প্রার্থী তার পক্ষে ভোট চান। এছাড়াও শৈলকুপা উপজেলার লাঁঙ্গলবাদ, কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারেও তিনি সমাবেশ করেন। যার পুর্বানুমতি তার ছিলো না।

এ ব্যাপারে প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, আমার তো ঘর থেকে বের হতে অনুমতি লাগবে না তাই না ? যেখানে যেখানে প্রোগ্রাম করেছি সেখানকার অনুমতি ছিলো।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদি ইসলাম বলেন, সোমবার স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ২ টি স্থানে সমাবেশের অনুমতি ছিলো। এর বাইরে যদি তিনি সমাবেশ করেন তাহলে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park