1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।

আতাউর রহমান নাছের নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
আতাউর রহমান নাছের অভিযোগ করে বলেন, শুক্রবার বিকাল থেকে আমরা নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছি। ওই পথসভা ও গণসংযোগে ট্রাক প্রতীকের পক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহন লক্ষ্য করা গেছে। রাত ১১টার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে কয়েকজন লোক মাথায় হেমলেট পড়ে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসময় আতঙ্কে বাড়ি ও আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় ভাবে ভোট করতে কোনো বাধা নেই। আমি স্বতন্ত্র প্রার্থীর ভোট করা প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করে নাছের।

নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ট্রাক মার্কার জোয়ার দেখে ন্যাক্কারজনক হামলার পথ বেচে নিয়েছে প্রতিপক্ষরা। এরআগে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলনের বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ এবং দাদপুরে নেতাকর্মীদের প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত কিছু অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park