1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত-২

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।
নিহত আবু ছায়েদ মানিক (৬৫) কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানায়, শুক্রবার ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক। যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park