1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের একটি পুকুর থেকে মছিরণ নেছা (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত দিদার আলী মন্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুরে ওজু করতে গিয়ে পানির মধ্যে পড়ে যান। সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য রিপন হোসেন জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভোরে নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে পা পিছলে পড়ে যান। সকালে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে পড়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই মহিলা মারা গেছেন। তবুও মরদেহটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park