1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে মিছিল থেকে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের মিছিল থেকে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো.সোহেল ও যুবদল নেতা মো.জহিরুল ইসলাম ওরফে সুৃমন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মিদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করে। তবে এ সময় পুলিশের কোন সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park