1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ধুমপান বিরোধী দেওয়াল লিখন মুছে দিলো ধুমপায়ী প্রধান শিক্ষক

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রকৃত ভদ্রলোক সেই, যে ধুপমান থেকে বিরত থাকে’ ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরে বিনামুল্যে এমন দেওয়াল লিখন লিখেছিলেন পরিবেশবিদ জহির রায়হান। কিন্তু তা পছন্দ হয়নি ওই বিদ্যালয়ের ধুমপায়ী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের। তাই দেওয়াল লিখনের পরের দিনই তা মুছে দিয়েছেন তিনি। শুধু তাই না আল-কোরআন’র বাণী , শেখ সাদির বাণীও মুছে দিয়েছেন তিনি।

পরিবেশবিদ জহির রায়হান জানান, ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সীমানা প্রাচীরে আমি নিজের টাকা খরচ করে দেওয়াল লিখন লিখেছিলাম। এলাকার মানুষ, শিক্ষার্থীসহ ওই সড়কে যাতায়াত কারী মানুষের সচেতন করার জন্য। আমি আল কোরআনের বাণী, শেখ সাদির বাণী লিখেছিলাম। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষকে সচেতন করতে গাছ লাগাতে উদ্বুদ্ধ করে দেওয়াল লিখন লিখেছিলাম। সেই সাথে লিখেছিলাম ‘প্রকৃত ভদ্রলোক সেই, যে ধুপমান থেকে বিরত থাকে’। যেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধুমপান থেকে দুরে থাকে। গত ০৬ ডিসেম্বর থেকে শুরু করে ২ দিন ধরে আমি লিখেছিলাম। কিন্তু তা পছন্দ হয়নি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আর স্থানীয় সার ব্যবসায়ী মুন্তাজের। তাই লেখার পরের দিনই তিনি সব মুছে দিয়েছেন। জহির রায়হান আরও বলেন , ওই দেওয়াল লিখন লিখতে কমপক্ষে ৩ হাজার টাকা লাগতো। কিন্তু আমি নিজের টাকা খরচ করে লিখে দিয়েছিলাম। খারাপ কিছু তো লিখি নি। কিন্তু উনাদের পছন্দ হয়নি বলে মুছে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক চেইন স্মোকার। তিনি প্রচুর ধুমপান করেন। এমনকি বিদ্যালয়ে বসেও ধুমপান করেন। বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ওমন দেওয়াল লিখন তার আত্মসম্মানে লেগেছে মনে হয়। কারণ তিনি সিগারেট খান। তাই তিনি ওগুলো মুছে দিয়েছেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, স্কুলের দেওয়ালে কে কি লিখল তা আমার দেখার বিষয় না। আমরা স্কুল থেকে নিজস্ব ডিজাইন করব বলে মুছে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park