1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় দলের সাবেক ফুটবলার ফজলু খান মারা গেছেন

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার আখতার হোসেন খান ফজলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সত্তর ও আশির দশকে দেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ ছিলেন ফজলু। খেলতেন স্ট্রাইকিং পজিশনে। ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। ১৯৭৭ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিক এসেছিল তার পা থেকে। ব্রাদার্স ছেড়ে এক মৌসুম তিনি আবাহনীতে খেলেন। এরপর আবার তিনি ব্রাদার্সে ফিরে ১৯৮১ সালে জিতেছেন আগা খান গোল্ডকাপের শিরোপা। আশির দশকের মাঝামাঝি অবসর নিয়ে নিউইয়র্কে চলে যান ফজলু। সেই থেকে সেখানেই তিনি অবস্থান করছিলেন। ২০২০ সালে তিনি করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সুস্থ হলেও শরীরে দেখা দেয় বেশ কিছু জটিলতা। শারীরিক নানান জটিলতায় বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন এই ফুটবলার।

আখতার হোসেন খান ফজলুর ভাতিজা মুরাদ খান বলেন, আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের প্রতি টান ছিল অপরিসীম। তিনি সবসময় ফোন করে দেশের খোঁজখবর রাখতেন। ১৯৪৯ সালে ফজলু মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার নিউইয়র্কে তাঁর দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park