1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দোকানী জুম্মার নামাজে, তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি জুয়েলারি দোকানে দিনেদুপুরে তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার ৩৮ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়ের্লাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান বন্ধকটে জুম্মার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভিতরে ঢুকে ৪০-৪৫ স্বর্ণ নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।  একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করতেছে। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙ্গে দোকানে ঢুকে যায়। দোকানের মালিক প্রথম বলেছে ১৫-২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  এখন তিনি বলছেন ৩০-৩৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটন কাজ করছে পুলিশ।
উল্লেখ্য,গত শুক্রবার ৮ ডিসেম্বর ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশ প্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই এমন ঘটনা জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park