1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে গ্রামবাসিকে খুশি করতে সৌদি প্রবাসি তিন ভাই এলেন হেলিকপ্টারে

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের বাসিন্দাদের খুশি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ীতে আসলেন সৌদি প্রবাসি তিন ভাই হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামের মাঠে।

 

স্থানীয়রা জানিয়েছে, ১৬ বছর আগে তারা তিন ভাই পরিবারের স্বচ্ছলতা ফিরাতে মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করতে থাকেন। কয়েকবার বাড়িতেও এসেছেন। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল তারা যেন একদিন হেলিকপ্টারে চড়ে তিন ভাই গ্রামের আসেন। তারা প্রবাসে থাকলেও শৈশব কৈশরে বেড়ে উঠা গ্রামের প্রিয় মানুষের কথা ভুলে যাননি। সময় পেলেই গ্রামের মানুষের খোজ খবর রাখতেন। সাধ্য অনুযায়ি সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহযোগীতা করতেন। দির্ঘদিন পর তারা গ্রামে আসছেন। গ্রামের মানুষের চমকে দিতেই তারা হেলিকপ্টারে চড়ে গ্রামে আসছেন। বুধবার দুপুর ২টার দিকে তারা গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এসময় তাদের দেখতে আশপাশের হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে।

 

তাদের দেখতে আসা বিষয়খালী বাজারের ব্যবসায়ী দবির আলী জানান, ওরা তিন ভাই খুব ভালো মানুষ। গ্রামের কেউ বিপদ আপদে তাদের সরনাপন্নহলে সাধ্য মত চেষ্টা করেন। তারা হেলিকপ্টারে আসছেন সংবাদে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। সৌদি থেকে আসা প্রতিবেশী হযরত আলী জানান, ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ভাড়া করে তারা এসেছেন।

 

সৌদি ফেরত হারুন বিশ্বাস জানান, দির্ঘদিন বাইরে রয়েছি। গ্রামের প্রতিবেশি ও আত্মীয়দের দাবির কারনে হেলিকপ্টার ভাড়া করি। এছাড়া পথে নানা ধকলের ভোগান্তির কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হেলিকপ্টারে আসা। এটা এলাকার মানুষকে অনেকটা বিনোদন দেয়া বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park