1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন

মো.সোহেল রানা, ঠাকুরগাঁও সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শামস্জ্জুামান সহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওরে পীরগঞ্জে।
পীরগঞ্জ উপজেলার সাংবাদিকদের আয়োজনে সোমবার সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মাননববন্ধন করা হয়। পীরগঞ্জ ও পাশ্ববর্তী  রাণীশংকৈল উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহজাহান, সাধারণ সম্পাদক মর্তুজা আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, মোকাদ্দেস হায়াত মিলন,  মামুনুর রশিদ, খুরশিদ আলম শাওন, নুরনবী রানা, বাদল হোসেন প্রমূখ। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ এ আইনে গ্রেপ্তারকৃত সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park