1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে স্ত্রীর নামে ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা হাতিয়ে নিতে হত্যা, স্বামী গ্রেফতার

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে স্ত্রীর নামে ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা হাতিয়ে নিতে হত্যা, স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর নামে করা ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা হাতিয়ে নিতে স্ত্রী চাঁদনী খাতুন (২০) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । সর্বশেষ পুলিশী তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
এ ঘটনায় পুলিশ নিহত’র স্বামী মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে ।

সোমবার মধ্য রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত চাঁদনী চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহত’র মেজো ভাই আল মামুন জানান, বেশ কিছুদিন আগে তার ভগ্নিপতি মশিয়ার রহমান চাঁদনীর নামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকার পলিসি খুলে দেয়। এর আগে চাঁদনীকে দিয়ে পিতার বাড়ির ৬০ লাখ টাকার জমি বিক্রি করায় ঘাতক মশিয়ার। চাঁদনি’কে হত্যা করে দূর্ঘটনায় মৃত্যু দেখিয়ে ঐ টাকা আত্মসাৎ করার পরিকল্পনা ছিলো মশিয়ারের।
তিনি অভিযোগ করেন, মশিয়ার গত নভেম্বর মাসে জীবনগর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকা ও মেট লাইফ রাজশাহী শাখায় ৩০ লাখ টাকার পলিসি করে। মুলত মৃত্যুদাবীর টাকা পেতেই নির্মম ও নির্দয় হয়ে ওঠে মশিয়ার। এ কারণে চাঁদনীকে মারপিটের পর বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সে’র ঝিনাইদহ অফিসের ইনচার্জ সাকিব মোহাম্মদ আল হাসান জানান, স্ত্রীর নামে ইন্স্যুরেন্সে করা থাকলে মৃত্যুদাবীর এককালীন টাকা পাওয়া যাবে এমন ধারণা থেকে চাঁদনীর স্বামী আরো ৩০ লাখ টাকার ইন্স্যুরেন্সে পলিসি করতে চেয়েছিল তাদের জীবননগর শাখায়। কিন্তু প্রয়োজনীয় কাগজ চাওয়ায় তিনি তা দিতে পারেননি। তিনি এই মৃত্যুটি রহস্যজনক বলেও দাবী করেন।

নিহত’র পিতা শাহজাহান আলী মঙ্গলবার বিকালে অভিযোগ করেন, দেড় বছর আগে গুড়দাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করতো। তিনি আরো জানান, নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় জামাই মশিয়ারকে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিয়েও নির্যাতন থামেনি। এক সপ্তাহ আগে জামাই মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে জামাই মশিয়ার।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park