1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে তিনজন আহত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পাহাড়ি শুকরের আক্রমণে মৌলভীবাজারের জুড়ীতে তিনজন রক্তাক্ত আহত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, সন্ধ্যায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে আশংকা জনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলী শুকর বস্তি এলাকায় নেমে আসে। ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে।
সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।শুকরের কামড়ে ও আচড়ে মো.বাকই মিয়া (৭০), মো.ইসহাক আলী (৬০), ও মো.পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মো.বাকই মিয়া ও মো. ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। এবং গুরুতর আহতাবস্থায় মো. পারভেজ মিয়াকে সিলেট প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আচড় দিয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে তারা জানান। এ আক্রমণের ঘটনায় স্থানীয় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে এলাকার লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জংলী শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এতে জনমনে স্বস্তি নেমে আসে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park