1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে জমে উঠেছে বিজয় মেলা

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলা। প্রতিদিন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে আছে। মেলা উপভোগের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করছেন মেলায় আসা দর্শনার্থীরা।

মেলায় খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছে অনেক দোকানী। পাশাপাশি আছে বিনোদন শো, নাগরদোলা,নৌকা, ট্রেন ও ঘোড়াসহ গৃহ সাজসজ্জার সরঞ্জামের দোকান।

উপজেলায় এই প্রথম বিজয় মেলার আয়োজন করা হয়েছে। গত শনিবার (০৯-১২-২০২৩) ইং সন্ধ্যায় এই বিজয় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহী।

সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের স্টলে বিক্রি হচ্ছে ব্যাগ, নারী ও শিশুদের পোশাক, স্যান্ডেল, সিরামিক, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্য, খেলনা, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী, গহনা, শাল, কুটির সামগ্রী, ডোরম্যাট, শোপিস, পারফিউম ইত্যাদি। গৃহস্থালির প্রায় সব জিনিসপত্র এই মেলায় পাওয়া যায় বলে শহর ও বিভিন্ন উপজেলা থেকে সমাজের সব স্তরের মানুষ এই মেলায় আসছেন।

১০ বছরের তাসমিয়া ইসলাম রাইশা তার বাবা-মায়ের সঙ্গে মেলায় এসেছিল। বিভিন্ন রাইডে ঘুরে অনেক আনন্দ পেয়েছে।
ক্রেতারা পণ্য যাচাই-বাছাই করে তারপর দামের জন্য দর কষাকষি করে কিনছে বিভিন্ন প্রকার পন্য সামগ্রী।
কসমেটিকস স্টলের বিক্রয়কর্মী জানান, প্রতিদিন গড়ে ১৫-২০ হাজার টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park