1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগে আটক ৪

মো.সোহেল রানা, ঠাকুরগাঁও সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলা  শহরের হাজিপাড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ২৯টি ল্যাপটপসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করে জেলা পুলিশ।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো: আসাদুজ্জামান।
আটককৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), একই থানা এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।
পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে চক্রটি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজস করে পর্নোগ্রাফি তৈরি করতো। এছাড়াও তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিশ্বের বিভিন্ন মডেলদের অশ্লীল ছবি সংগ্রহ করতো। তারা সেসব অশ্লীল ভিডিও ও ছবি দেশে ও বিদেশে অনেক মানুষদের কাছে সরবরাহ করতো। এরপর তারা কৌশলে ঐসব মানুষদের সাথে প্রতারণা করে টাকা ও ডলার হাতিয়ে নিতো।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো: আসাদুজ্জামান বলেন, এসব কাজ অবশ্যই প্রতারণামূলক। বিভিন্ন মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ডলারগুলো তারা ভাগাভাগি করে নিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park