1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যাচার

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত ২ ডিসেম্বর শনিবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনার একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার গত ৩ ডিসেম্বর রবিবার একটি প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন। সোহানা তাহমিনা সংবাদ সম্মেলনে সাংবাদিক হাটভোগদিয়া গ্রামের বাসিন্দা জাহিদ হাসানের নাম উল্লেখ করে বলেছেন, মোজাম্মেল তালুকদার তাঁকে হুমকি দিয়েছেন। কিন্তু মোজাম্মেল হোসেন জাহিদ হাসানকে হুমকির পরিবর্তে প্রমাণবিহীন মিথ্যা অভিযোগ করে বলেন, তিনি নাকি জাহিদকে মারার হুমকি দিয়েছেন। এ ছাড়া জাহিদ হাসান সাংবাদিকের কার্ড ব্যবহার করেন। একই সম্মেলনে বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, একটি বিচারের জন্য তাকে (জাহিদ হাসান) কয়েবার নোটিশ করেন, সে উপস্থিত হয়নি। এই সব বক্তব্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। এই বিষয়ের সত্যতা খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান চালিয়েছেন উপজেলার সাংবাদিকবৃন্দ। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেছেন, জাহিদ হাসান সাংবাদিক কার্ড ব্যবহার করছেন। তার মানে জাহিদ হাসান সাংবাদিক না। একজন সাংবাদিককে তার পরিচয় অস্বীকার করা সম্পূর্ণ বেআইনি কাজ। জাহিদ হাসান লৌহজং প্রেসক্লাবের কার্যকরী সদস্য- এ কথা প্রেসক্লাবের সাধারণ নিশ্চিত করেছেন। এ ছাড়া জাহিদ হাসান দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি। এ বিষয়ে মানবতার কন্ঠ সম্পাদক আফরোজা তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন, সাংবাদিক জাহিদ হাসান সাংবাদিক না, এ কথা বেজগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কিভাবে জানলেন, তিনি কি সম্পাদকের সাথে কথা বলে যাচাই-বাছাই করেছেন, যাচাই-বাছাই না মিথ্যাচার করা, একজন সাংবাদিকের পরিচয় অস্বীকার করা অবশ্যই বেআইনি কাজ। এ বিষয়ে সাংবাদিক মোঃ জাহিদ হাসান বলেন, আমি সাংবাদিকতা করি সমাজের সত্য তুলে ধরার জন্য। আমার নামে এই মিথ্যা, বানোয়াট কথা বলে আমার সম্মান ক্ষুন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park