1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ইং, সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আজমল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এ সময় আলোচনা সভায় সাংবাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
অন্যদিকে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্ব শান্তি কামনায় প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়েছে। রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ইং, সকাল ১১টার সময় শ্রীমঙ্গল চৌমহুনায় চত্বরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উদ্যোগে সারা বিশ্বে মানবাধিকার লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. ফারুক খাঁন’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি বাদল দোষাদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতির মো. আক্তার হোসেন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আসুক ফাউন্ডেশন (আইন সহায়তা), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা, কমিটির অভিষেক ও বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন আয়োজনে বিকালে পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park