1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ডাসকো পত্নীতলার সহযোগিতায় শনিবার বেলা ১০টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটেরিয়াম হল রুমে এক আলোচনা সভা ও ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায়  আলোচনা সভায় বেগম রোকেয়া সাখাওয়াতের জীবনী পর্যলোচনা করে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর ইসলাম জাহিদ, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ। আলোচনা সভা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শির্ষক কার্যক্রমের আওতায় ৫ ক্যাটাগরীতে ৫জনকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাপসী রাবেয়া, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নিয়তি রানী উরাও, সফল জননী নারী ক্যাটাগরিতে প্রতিমা রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে মান্টিরানী দাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোসা: শামীমা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
অপরদিকে বিকেলে উপজেলার চকনিরখিন মিশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park