1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় পেঁয়াজের কেজি ২০০ টাকা

শফিকুল ইসলাম সোহাগ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রামগঞ্জে সবজির বাজারে ধস নামলেও পেঁয়াজের দাম উর্ধমুখী। দিনাজপুরের খানসামায় কমেছে সব ধরনের সবজির দাম কিন্তু  একদিনের ব্যাবধানে পেঁয়াজের দাম চড়া। খানসামা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে দুইশত টাকায়। দাম বাড়তি থাকায় হতাশ নিম্ন আয়ের মানুষ।

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় দেশে আবারও অসহনীয় হচ্ছে পেঁয়াজের বাজার। চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

শনিবার (৯ ডিসেম্বর) সবজি বাজারে ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কম বেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ দুইশত টাকা দরে বিক্রি করছে দোকানিরা।

বাজারে সবজি কিনতে আসা আঃ রাজ্জাক বলেন, ‘সব তরকারিতে পেঁয়াজের প্রচলন রয়েছে। কিন্তু পেঁয়াজ এখন আমাদের সাধ্যের বাহিরে। হটাৎ এমন দামে আমি হতাশ। অন্যান্য সবজির দাম এখন হাতের নাগালেই আছে। এ রকম দাম সারা বছর থাকলে পেঁয়াজ খাওয়া হবে না। সবজির দাম কম থাকলেও পেঁয়াজের দাম চড়া। অতি দ্রুত বাজারে নিয়ন্ত্রণ জরুরি’

খানসামা বাজারের বিক্রেতা শাহীন বলেন, ‘ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করার খবরে এমনটা হয়েছে। আমরা প্রতি কেজি পেঁয়াজ পাঁচ টাকা লাভে বিক্রি করছি। এতে আমাদের করার কিছু নেই, সব মহাজনরা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park