1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা 

ফয়জুল হক সিজার, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বেলুন  উড়িয়ে দুর্নীতি বিরোধী কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবিদুর রহমান।
উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে. এম এহছান, অ্যাডভোকেট এর সভাপতিত্বে দূর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. আবিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ, সদস্য গোলাম  মো. ফারুকী গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক মো. শাহাব উদ্দিন, সামাজিক সংগঠন ‘৮৫ এর সভাপতি আবদুল হামিদ বাচ্চু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার।
সভাশেষে পৌর শহরের জামতলা মোড়স্থ দুপ্রক কার্যালয় সামনের সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park