1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ঝিনাইদহে গুড়ি গুড়ি বৃষ্টি, এসেছে শীতের আমেজ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে অসময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে বুধবার বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এতে উত্তরের হিমেল হাওয়ায় এসেছে শীতের আমেজ। এরই ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণীর মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ঝিনাইদহে টানা বৃষ্টি হচ্ছে। যা চলতে থাকে সারাদিন। বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ গুলো। বৃষ্টির কারণে সকাল থেকেই শহর বা গ্রামে মানুষের চলাচল কম লক্ষ্য করা গেছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে প্রয়োজনের কাজে বাইরে আসা মানুষেরা। বৃষ্টি উপেক্ষা করেই অনেকেই ছুটছেন কাজের উদ্দেশ্যে। কাজ না পেয়ে অনেকে বিভিন্ন দোকানে বসে থাকতে দেখা গেছে।

কথা হয় সদর উপজেলার বিষয়খালী গ্রামের রকি হাসানের সাথে তিনি জানান, ভোরে গ্রাম থেকে শহরে আসছি ইজিবাইক চালানোর জন্য কিন্তু আসার পর কিছু টাকা ভাড়া মারছি কিন্তু বৃষ্টির কারণে শীত লাগছে। তাই চায়ের দোকানে বসে একটু চা খাচ্ছি আর ভাবছি আজ যে টাকা ভাড়া মাড়বো তা নিয়েই বাড়ি ফিরে যেতে হবে। এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হলে আমি ভিজে ইজিবাইক চালাতে পারবো না। আর সারাদিন যা উপার্জন করতে পারবো তা দিয়ে বাজার সদায় করায় কষ্ট হয়ে যাবে। এর প্রভাবে বিপাকে পড়েছে বই-খাতা হাতে বিদ্যালয়ের উদ্দেশে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা। টানা বৃষ্টির কারণে শহরের কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারাদেশের ন্যায় ঝিনাইদহে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যা থামবার নয়। শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে আশা আবহাওয়া অফিসের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাব কেটে যাওয়ার সাথে সাথে সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করবে। সেই সাথে শীত অনুভূত হতে থাকবে। এমনকি সারাদেশে শীত পড়বে বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park