1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার 

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা ও ১২ টি মোবাইল জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জরিমানা করে জব্দকৃত টাকা বাজেয়াপ্ত করে জামিন দেয়।
এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার  কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াডিরা হলো, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন ওরফে মহিন(৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান ওরফে মাসুদ(৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ।  তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আদালতে সোপর্দ করা হয়।
অপর এক প্রশ্নের জবাবে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশত, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park