1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলের মুন হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ইং, রাত ৮টার সময় শহরের নতুন বাজার এলাকায় মুন হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে মরদেহ অর্ধগলিত কারণে আঙুলের চাপ ম্যাচ করতে পারেনি বলে জানা যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও বলেন, মরদেহ অর্ধগলিত হওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
এরআগে, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বলে পুলিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park