1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থী ২৫, বাতিল প্রার্থী ৭

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলায় মোট চারটি আসন। চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ০৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ইং, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পরে বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম নিশ্চিত করে ঘোষণা দেন।
মৌলভীবাজার-১: আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ এবং মোহাম্মদ ময়নুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন এবং তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার-২: আসনে ১০জন প্রার্থীর মধ্যে বিকল্পধারা মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান সিমুর মনোনয়ন কাগজপত্রে ঘাটতির কারণে স্থগিত করা হয়েছে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মতিন, আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রহমানী, তৃণমূল বিএনপির এম এম শাহীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব, জাতীয় পার্টির মোঃ আব্দুল মালিক, জাসদের মোঃ বদরুল হোসেন এবং জাতীয় পার্টির মোঃ মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার-৩: আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহিদ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্টের মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এই আসনে জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মোসাব্বির, জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান, আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও এপিপির আবু বক্কর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারী তালিকায় মৃতব্যক্তির নাম থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করে দেন রিটার্নিং অফিসার।
মৌলভীবাজার-৪: আসনে জাকের পার্টির প্রার্থী মুহিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত মোঃ আব্দুস শহীদ, স্বতন্ত্র মোঃ নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন, জাতীয় পার্টির মোঃ মস্তান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিলে তাদেরকেও বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের জন্য আপিলের সুযোগ রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park