1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সরকারী কর্মকর্তাকে পেটালেন ইউপি চেয়ারম্যান 

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে বিতর্কিত চেয়ারম্যান শাহীন হাওলাদার (৬০) কর্তৃক  সরকারী কর্মকর্তাকে আবারও পিটানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম মো. আনছারউদ্দিন।
তিনি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। জানা গেছে,২০২০সালে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনসার উদ্দিন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি ঘটনার তদন্তে গেলে চেয়ারম্যান শাহীন ঘটনাস্থলে বসে তাকে মার ধর করেন। ওই ঘটনায়২০২০সালের ২৮ নভেম্বর সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শেষে পুলিশ চেয়ারম্যানকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় চেয়ারম্যান শাহীন গ্রেপ্তারও হন। মামলাটি বর্তমানে চলমান আছে। সম্প্রতি ওই মামলাটি তুলে নিতে কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে আসছেন।
ঘটনার দিন গত রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে কর্মকর্তা কনকদিয়া বাজারে গেলে শাহীন তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে তাকে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত চেয়ারম্যান শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কর্মকর্তা আনসার বিএনপি লোক তাই আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park