1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি দিন দিন বাড়ছে। আর এই ঝুঁকি অন্য অঞ্চলের চেয়ে উপকূলে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে বেশি প্রভাব পড়েছে কৃষি, স্বাস্থ্য ও পানি সহ বিভিন্ন ক্ষেত্রে। এখানে ভূগর্ভস্থ

পানি লবণাক্ত হওয়ায় এবং পুকুরের পানি দূষিত হওয়ায় পানির সংকট কাটিয়ে ওঠা দূরহ। পানি সংকট সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো চেস্টা অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সিসিডিবির স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প বৃষ্টির পানি সংরক্ষণে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের ৬০ টি দুস্থ পরিবারে ১ টি করে দেড় হাজার লিটারের পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করা হয়।

আজ ৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যনেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বিশ্বাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ফাতেমা বেগম, গাবুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি এম ইমাম হাসান, প্রকল্পের সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট চিরদিনের। এই সংকট নিরসনে সিসিডিবি বৃষ্টির পানি সংরক্ষণে যে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করছে তা খুবই গুরুত্বপূর্ন। এ ধরনের কাজ অব্যহত রাখার জন্য অনুরোধ করছি। সিসিডিবি এই ইউনিয়নে নতুন নয়। তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। মানুষের পাশে থেকে এধরনের সহযোগিতা করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park