1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কুড়িগ্রাম ০২ আসনে ৬ মনোনয়নপত্র বাতিল ও বৈধ ৫ টি

কুড়িগ্রাম সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম ০২ আসনে ১১জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৫ জনের বৈধতা ও ৬ জনের বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

আগামী ৭জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর রোবরার দিনব্যাপী কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বৈধ ও বাতিল প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। ঘোষণায় কুড়িগ্রাম০২ আসনে বৈধ প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাফর আলী,জাতীয় পার্টি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,ন্যাশনাল পিপলস পার্টি মোঃ আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টি মোঃ সোহরাব হোসেন, বাংলাদেশ কংগ্রেস পার্টি মকবুল হোসেন।

আর মনোনয়ন বাতিলকৃত , স্বতন্ত্র প্রার্থী ৪ জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)। মনেনয়ন বাতিলকৃতরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)এর মোছা: শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো.মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার।

নির্বাচনি তফসিল মোতাবেক,রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপীল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন প্রচারণা চালাতে পাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। কুড়িগ্রাম ০২ আসনে নির্বাচনে মোট ৫ লাখ ৬৬ হাজার ১৮২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮০ হাজার ২৩১ জন পুরুষ ও ২ লাখ ৮৫ হাজার ৯৪৮ জন নারী এবং ৩জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park