1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

যমুনা সার কারখানায় দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেড এর দরপত্রে অংশ গ্রহনে বাধা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা কোম্পানী লিমিটেড এর প্রশাসনিক ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে।
জেএফসিএল সুত্রে জানা গেছে, যমুনা সারকারখানা কোম্পানী লিমিটেড এর উৎপাদিত ৩ লক্ষ মে: টন ইউরিয়া সারের ৫০ কেজি ওজনের সারের বস্তা লোডিং ও হ্যান্ডলিং কাজের টেন্ডারে (দরপত্র) আহব্বান করেন সারকারখানার ব্যবস্থাপক (বাণিজ্যক) মো: আরিফুজ্জামান। সার কারখানার আহব্বানকৃত দরপত্রে অংশ গ্রহনের জন্য বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাজেদা ট্রেডার্স এর ম্যানেজার বিধান দরপত্র জমা দেয়ার জন্য সারকারখানার প্রশাসনিক ভবনে যান। এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম ও তার অনুসারীরা ১টি সিডিউল পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ দিকে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় মেসার্স বি হোসেন এন্টার প্রাইজ এর অফিস কক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রইছ উদ্দিন সার কারখানায় দরপত্র জমা দেয়ার যাওয়ার জন্য অফিস কক্ষের দরজার সামনে এলে মঈনুল ইসলাম এর নেতৃত্বে মোর্শেদ, শামীম সহ তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দরপত্রটি নিয়ে নেয় তারা। এ নিয়ে মেসার্স বি হোসেন এন্টার প্রাইজ এর প্রেপাইটার পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলরাফুল আলম মানিক চাপা ক্ষোভ নিয়ে অভিযোগ করে বলেন, আমাদের দুটি প্রতিষ্ঠানের ২টি সিডিউল জমা বাধাদানের একপর্যায়ে সিডিউল ২টি নিয়ে গেছে। তিনি সিডিউল ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন সহ টেন্ডার স্থগিত ও পুনরায় দরপত্র সিডিউল সরবরাহ করার দাবী জানান।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল ইসলাম মানিক ঘটনার সত্যতা স্বীকার বলেন, সারকারখানার দরপত্রে অংশ গ্রহনের জন্য জমা দিতে যাওয়া সিডিউল ছিনতাই ঘটনায় যমুনা সারকারখানা কোম্পানী লিমিটেড এর কর্তপক্ষের কাছে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ।
এ ব্যাপারে অভিযুক্ত সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম তিনি ঘটনার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে বলেন কোন দরপত্র ছিনতাই করা হয়নি বলে জানান তিনি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠানের কেউই টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে যমুনা সারকারখানার মহা ব্যাবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, সিডিউল ছিনতাই ঘটনায় আমাদের কাছে কোন অভিযোগ করেননি। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পেলে টেন্ডার স্থগিত ও পুনরায় দরপত্র সিডিউল সরবরাহ করার বিষয়ে উধর্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park