1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার আয়মূলক কার্যক্রমের অংশহিসেবে ১৩৮জন উপকারভোগীর মাঝে ৪ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কারিতাস রাজশাহী অঞ্চল সিএমএলআরপি-২ প্রকল্প কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি ডেভিড হেম্ব্রম এর সভাপতিত্বে উক্ত আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, আকবরপুর ইউপির চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী সহ উপকারভোগী ও সূধীজন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আয়মূলক কার্যক্রমের অংশহিসেবে ১৩৮জন উপকারভোগীর মধ্যে ১২৫ জন গ্রাম্য জনগণকে আয়মূলক কার্যক্রম (ছাগল পালন, সমন্বিত সবজি চাষ, ফল বাগান, হাঁস-মুরগি পালন, ভার্মিকম্পোস্ট উৎপাদন ইত্যাদি) এর জন্য সাড়ে ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩৭ হাজার ৫শ টাকা এছাড়া আরো ১০ জনকে অনফার্ম কার্যক্রমের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা ও ৩ জন প্রতিবন্ধীকতাসম্পন্ন ভাই-বোনকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ২২ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park