1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে অটো রিক্সার চাপায় শিশুর মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইফতারের আগ মুহুর্তে অটো রিক্সার চাপায় ইয়াসিন আরাফাত নামক ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হলদিয়া বাজারে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মাওয়া থেকে আসার সময় পথচারী শিশুকে চাপা দেয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নারী মেম্বার ইভা আক্তার জানান, ইফতারের আগ মুহুর্তে মাওয়া থেকে একটি অটো রিক্সা আমাদের বাসার সামনে দিয়ে লৌহজংয়ের দিকে যাচ্ছিলো। এমতাবস্থায় পথচারী শিশুটি দৌড় দিয়ে সড়কটি পার হতে চাচ্ছিলো। তখন অটো রিক্সাটির নিচে পড়ে যায়। এবং মাথার উপর দিয়ে অটো রিকশার চাকাটি উঠে গেলে শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষণিক আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, অটো চালক রাসেল মোল্লার কোন দোষ নেই। আমাদের চোখের সমানেই ঘটেছে ঘটনাটি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন আরাফাত হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামের দিদারুল আলম টিপু ঢালীর পুত্র। এদিকে, অটোরিকশা চালক রাসেল মোল্লা উপজেলার বেজগাও ইউনিয়নের সুন্দিসার গ্রামের সেলিম মোল্লার পুত্র।

ঘটনার সত্যতা শিকার করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। সে সাথে অটো রিক্সা চালককেও স্থানীয়রা থানায় দিয়ে গিয়েছে। আমাদের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির পরিবারের কেউ অভিযোগ দিতে চাইলে আমরা নিবো। এবং পরবর্তী কার্যক্রম চালাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park