1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে আওয়ামীলীগের একটি আসনে নতুন মুখ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থিতা ঘোষনার পর বিকালে আনন্দ মিছিল বের করে মনোনীত প্রার্থীর সমর্থকরা। ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ শহরে আনন্দ মিছিলের ঢেউ আছড়ে পড়ে। তবে ব্যাতিক্রম ছিল কেবল মহেশপুর-কোটচাঁদপুর এলাকায়। ঝিনাইদহ-৩ আসন হিসেবে পরিচিত মহেশপুর-কোটচাঁদপুরে নতুন প্রার্থী ঘোষনা করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজিকে দলীয় প্রর্থী হিসাবে ঘোষনা করা হয়। ফলে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের সমর্থকদের মধ্যে পিন পতন নীরবতা বিরাজ করে। অন্যদিকে ঝিনাইদহ-২ আসনে দলের হেভিওয়েট প্রার্থী সাইদুল করিম মিন্টুর নাম বাদ পড়ায় তার সমর্থকদের মধ্যে নীরবতা বিরাজ করে। এই আসনে তাহজীব আলম সিদ্দিী সমি পুরনায় মনোনয়ন পাওয়ায় তার সমর্থকরা রং নিয়ে হলি খেলায় মেতে ওঠে। আনন্দ মিছিল করে শহরবাসীকে শুভেচ্ছা জানায়। একই ভাবে শৈলকুপা এলাকায় দলের বর্ষিয়ান নেতা আব্দুল হাই ও কালীগঞ্জ এলাকায় আনোয়ারুল আজিম আনারের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। এদিকে ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতিক পাওয়া সালাউদ্দীন মিয়াজি স্থানীয় আওয়ামীলীগের কোন পদ নেই। তবে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য বলে জানিয়েছেন দলের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। সাধারন সম্পাদক মি. লিটন তার মনোনয়ন পাওয়া সম্পর্কে বলেন, দলের প্রতিক যে যে পাবে আমরা তার নির্বাচন করবো। নৌকা যার দল তার বলে যোগ করেন সাধারন সম্পাদক। এছাড়া জেলার বাকি তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঝিনাইদ-১  শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park