1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দলের নির্দেশনা অমান্য করায় সুনির্দিষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচন আগামী ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কেনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে আজ শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ইং, রাত ৭:১৫ মিনিটের সময় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ মুঠোফোনে মাধ্যমে বহিষ্কারের বিষয়টি বলেন, দলের নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা আরও বলেন, আনোয়ার হোসেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির ঢাকার প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন। এ নিয়ে প্রথম আলোর অনলাইনে ২৩ নভেম্বর ‘স্বেচ্ছাসেবক দলের নেতা তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনলেন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এ দিকে গতকাল আনোয়ার হোসেন তাঁর ফেসবুক পোস্টে বলেন, তিনি দীর্ঘ দিন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন। বিগত ১৫ বছর মামলা, হয়রানি ও যন্ত্রণা উপেক্ষা করে পথচলার চেষ্টা করেছেন। তবে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park