1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তানভীর হাসান জিসান হাই’র বার-এট-ল ডিগ্রী অর্জন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন ঝিনাইদহের কৃতি সন্তান তানভীর হাসান জিসান হাই।
তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই’র সন্তান। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪ টায় তিনি এ দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন’র ট্রেজারার জিওফ্রে চার্লস ভস’র হাত থেকে সনদ গ্রহণ করেন।

জিসান হাই ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ঝিনাইদহ কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। পরবর্তীতে ২০১৮ ইউনিভার্সিটি অব লন্ডন (ইউকে) থেকে আইনে অনার্স, ২০২০ সালে ইউনিভার্সিটি অফ বিইউপি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ল, ২০২১ ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে কর্মাসিয়াল ল’তে মাস্টার্স, ২০২৩ সালে ইউনিভার্সিটি অব বিপিপি থেকে এলএলএম বিপিটিসি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন।

ব্যারিস্টার তানভীর হাসান জিসান হাই বলেন, “আমার এই অর্জিত জ্ঞান ও ডিগ্রীর সমন্বয়ের মাধ্যমে আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ করে আমার জন্মস্থানের মানুষের সহযোগিতামূলক আইনগত সেবা প্রদান করে যেতে চাই”। এই যাত্রায় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবা, পরিবারের সদস্যসহ শিক্ষকদের প্রতি।
তানভীর হাসান জিসান হাই’র এই অর্জনে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park