1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বন্য হাতি বাংলাদেশে

কক্সবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিয়ানমার থেকে নাফনদী সাঁতরে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমোড়া এলাকায় চলে আসে একটি বন্য হাতি

সংশ্লিষ্ট সূত্র মতে, হাতিটির বয়স আনুমানিক ৩০/৪০ বছর  হতে পারে । পথ হারিয়ে বা খাদ্যের অভাবে হয়তো হাতিটি নদী সাঁতরে বাংলাদেশে চলে এসেছিল। গত শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময়  বন্য হাতিটি নাফনদী সাঁতরে টেকনাফের জাদিমোরা মাছ ঘাট এলাকার প্যারাবনে আসে বলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান।তিনি জানান, গত শুক্রবার সকালের দিকে নাফ নদী সাঁতরে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলে আসে। তা দেখতে পান স্থানীয় লোকজন ও বিজিবির সদস্যরা।এরপর বনবিভাগকে খবর দিলে হাতি উদ্ধারকারী দলের সদস্যরা মিলে আধাঘন্টা চেষ্টার পর হাতিটি পুনরায় নাফ নদীর প্যারাবন থেকে সাঁতরে লাল দিয়ার দিকে চলে যায়।

হ্নীলার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, মিয়ানমার থেকে সাঁতরে আসা হাতিটি নাফনদী দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে প্যারাবনে কিছুক্ষণ অবস্থানের পর আবারও মিয়ানমারের দিকে চলে যায়।তিনি জানান, সকালে হঠাৎ করে কিছু লোকজন নাফনদী দিয়ে একটি বিশাল আকারের হাতিটিকে সাঁতরে টেকনাফের দিকে আসতে দেখে। প্যারাবনের ভিতর হাতি অবস্থানের কথা ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।লোকজনের ভিড় দেখে হাতিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে কৌশল অবলম্বন করে বনবিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় একইপথ ধরে হাতিটিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park