1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐহিত্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৃহস্পতিবার (০২-১১-২০২৩ইং) হেমন্তের পড়ন্ত বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডুর সাবেক বিন্নি গ্রামের জিন্দার মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী লাঠিখেলা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের ছন্দ আর আনন্দে মেতে ওঠেন শত শত দর্শক। যা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিনোদনপ্রেমী মানুষ। এই খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ।
বাদ্যের তালে তালে চলে খেলোয়াড়দের নান্দনিক কসরত আর অসাধারণ ক্রীড়া নৈপূণ্য। এর পরই শুরু হয় মূল আকর্ষণ। দুই জন লাঠিয়াল শব্দের তালে তালে ঝাঁপিয়ে পড়ছেন একে অন্যের ওপর। লাঠির আঘাতের মাধ্যমে একে অপরকে পরাস্থ করতে প্রাণপন চেষ্টা করে তারা।

বৃহস্পতিবার বিকালে এমন দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন গ্রামবাসী ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা। গ্রামের মানুষের মধ্যে একটু আনন্দ দিতে ও  গ্রামীণ ঐহিত্য ধরে রাখতেই এই খেলার আয়োজন করেন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন।

দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে খুশি দর্শকরা। আর দর্শকদের আনন্দ দেওয়ার মধ্যে নিজেদের আনন্দ খোজেন লাঠিয়ালরা।
দিনভর লাঠিখেলায় ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও পার্শবর্তী কুষ্টিয়া সদর উপজেলা থেকে অন্তত ৪০ জন লাঠিয়াল এ খেলায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park