1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সেতু আছে, সড়ক নেই!

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে কোমরভাঙ্গী ভিটাপাড়া এলাকায় বেড়িবাঁধের খালের ওপর একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় তা কাজে আসছে না। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের। সড়কের অভাবে সেতুতে উঠতে বাঁশের মই ব্যবহার করছেন তারা।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে কোমরভাঙ্গী ভিটাপাড়া এলাকার জামাইপাড়া বেড়িবাঁধ যাওয়ার রাস্তায় আব্দুল কাদেরের বাড়ির কাছে খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। কাজটি পান মেসার্স শীতল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মামুনুর রশিদ। নির্মাণ ব্যয় ধরা হয় ৭০ লাখ ৭২ হাজার ২২৪ টাকা। সেতুটি নির্মাণের পর পূর্ব পাশে সামান্য মাটি ফেলা হলেও পশ্চিম পাশে মাটি ফেলা হয়নি। এ কারণে সেতুতে মই লাগিয়ে চলাচল করছে মানুষ। সংযোগ সড়কহীন এ সেতুর কারণে দুর্ভোগ পোহাচ্ছেন যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী ভিটাপাড়া, জামাইপাড়া, পুরাতনপাড়া, শিবেরডাঙ্গী, পাখিউড়া, কোমরভাঙ্গী উত্তরপাড়া এলাকাসহ ১০ গ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে সেতুটি এভাবে সংযোগ সড়কহীন থাকলেও দেখার যেন কেউ নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।
ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার বাড়ি কোমরভাঙ্গী জামাইপাড়া। আমি মোটরসাইকেলে চলাচল করি। কিন্তু ব্রিজের এই অবস্থা হওয়ায় অন্যের বাড়িতে মোটরসাইকেল রেখে হেঁটে বাড়ি যাই।’ শুধু তারাই নয়, উপজেলার কোমরভাঙ্গী ভিটাপাড়া, পুরাতন পাড়া, শিবেরডাঙ্গী মাস্টারপাড়া, পশ্চিমপাড়া, জামাইপাড়া, পাখিউড়া, সায়দাবাদসহ ১০টি গ্রামের মানুষ এ পথে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।
শিক্ষার্থী সুমাইয়া খাতুন, ফাতেমা খাতুন, লিমন মিয়া, আসাদুল্লাহ, আলপনা খাতুন ও মাজেদা খাতুন বলে, প্রতিদিন মই দিয়ে সেতু পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। সেতুতে উঠতে গিয়ে সবাই ভয়ে থাকে, কখন পড়ে যায়। দ্রুত সেতুটির দুই পাশে মাটি ভরাটের দাবি জানায় তারা।
সেতুর সংযোগ সড়ক না থাকায় এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী।
মেসার্স শীতল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মামুনুর রশিদ বলেন, ‘বিল না পাওয়ায় সেতুর সংযোগের কাজটি শেষ করা সম্ভব হচ্ছে না।’
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, ‘এখনো সেতুর চূড়ান্ত বিল দেওয়া হয়নি। ঠিকাদারকে বলা হয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে চলাচলের উপযোগী করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park