1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১-১০-২০২৩ ইং) বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ উত্তরাধিকারী জনগণের অধিকার ও সমাজ পরিবর্তনের সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভাশ বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আকতার বাবু, সহ-সভাপতি শরাফত ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, মহেশপুর উপজেলা জাসদের সভাপতি আব্দুল জলিল মিয়া, কোটচাঁদপুর উপজেলা জাসদের সভাপতি জহুরুল ইসলাম পান্নু, যুবজোট জেলা শাখার সাধারণ সম্পাদক আশানুর রহমানসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন দিতে হবে। বাজার সিন্ডিকেট বন্ধ করে নিত্যপণ্যের দাম কমানোসহ ২৮ অক্টোবর বিএনপি জামাত কর্তৃক শান্তিপূর্ণ সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন ও রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে হামলাকারী ও আগুন সন্ত্রাসকারীদরে গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। এছাড়াও  সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাজনৈতিক সামাজিক শক্তি ও ১৪ দলের ঐক্য আরো বেগবান করে সকল অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park