1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ফিলিস্তিনে নিরিহ জনগণের ওপর অবৈধ দখলদার ইসরায়েলের হামলার নিন্দা ও গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলার ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩ইং), জুমা’আর নামাজের পর শ্রীমঙ্গল রেলওয়ে চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার চত্বরে সামনে এসে শেষ হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলার ইমাম-মোয়াজ্জিন পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় ও মাওলানা ফেরদৌস আহমদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল ইমাম-মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাওলানা আয়াত আলী, মাওলানা এম এ রহিম নোমানী, ইমাম মোয়াজ্জিন সংগঠনের, সভাপতি মুফতি মাওলানা মনির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা রহমান হেলালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আনোয়ার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন-সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ব সন্ত্রাসী অবৈধ ইহুদিবাদ ইসরাইলি সশস্ত্র বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরিহ মুসলমান জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর অবৈধ ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের দাবি করেন। এ সময় বক্তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ফিলিস্তনে মুসলমানদের ওপর হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মাওলানা মনির উদ্দিন এর দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park