1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২-১০-২০২৩ ইং) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন (বিপিএএ)।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম তৌফিক মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সভায় আরও বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা সুধীজনের প্রতিনিধি অলক কুমার মিত্র, বিআরডিবির চেয়ারম্যান মো. মনির মাষ্টার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. জহির ফকির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারন সম্পাদক মো. শওকত হোসেন এবং মৎস্য ব্যবসায়ী জেলে সম্প্রদায়ের মানুষজন কোস্টগার্ড ও নৌপুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর জাতীয় মাছ ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান চলাকালে পদ্মা নদীতে পর্যায়ক্রমে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড সার্বক্ষণিক পাহারা দিবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park