
মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের তৃতীয় বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে। বৃস্পতিবার (২১-০৯-২০২৩ ইং) সকালে প্রথমে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে লৌহজংয়ের প্রধান সড়কে বণার্ঢ্য র্যালী প্রদর্শণ করা হয়। পরে প্রেস ক্লাবের দৌলতখান কমপ্লেক্স কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল, কেক কাটা ও প্রতিষ্ঠাতা সদস্যদের সনদ বিতরণ করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং সরকারী কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, সমাজ সেবক এম শুভ আহম্মেদ, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লৌহজং শাখার ব্যবস্থাপক জাকিউল্লাহ্ সিদ্দিকী, কনজুমার্স এসোসিশেন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম আহমেদ পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লা, শামীম মোড়ল, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক রমজান হোসাইন খান রকি, সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদউজ্জামান নবীন, সদস্য পিংকি রহমান, জাহিদ হাসান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের নানা বিষয় সঠিকভাবে তুলে ধরে দেশের সার্বিক অবস্থা ও আমূল পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply