1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারে চার দফা দাবিতে মানববন্ধন ও পরীক্ষা বর্জন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ।
মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং, দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মৌলভীবাজার ম্যাটস্ ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকেরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ চার দফা দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মালাকার। তিনি বলেন, কিছু দিন আগে অ্যালাইড নামে একটি বোর্ড গঠন করা হয়েছে। যার কারিকুলামে বলা হয়েছে যে, আমাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের মেডিকেল শিক্ষার একদমই অসংহতিপূর্ণ। আমাদের এই জাতিকে অর্থহীন করার একটা চক্রান্ত। যারা চক্রান্ত করতেছে আমরা তাদের বিরোধে এখন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতদিন না আমাদের এই দাবি মানা হয়।
আমাদের ৪ দফা দাবি হচ্ছে- ইন্টার্নশিপ বহালসহ অসংহতিপূর্ণ কোর্সে কারিকুলাম সংশোধন করা, ২০০৯ এর চুক্তি মতে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধু প্রথম শতবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ করে দেওয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আতিক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান এ রউফ রাতুল, মৌলভীবাজার ম্যাটসের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ, ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস্ মৌলভীবাজারের আবু সাঈদ আল মাসুদ, মৌলভীবাজার ম্যাটসের সদস্য ফাইজা তাবাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park