1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামী গ্রেপ্তার, ফাঁসির দাবিতে মানববন্ধন

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় আসামী গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারে কয়েকশ নারী-পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত শনিবার (২সেপ্টেম্বর) জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মো. আল-আমিন মৃধা(৩৫) নামের এক যুবককে তার নিজ চাচার নেতৃত্বে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আল-আমিন মিলঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাতেম মৃধার বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন যুবক। পরে তারা আল-আমিনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও বাম পাঁজরে চাকু ঢুকিয়ে আহত করে। পরে আল-আমিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঐদিন রাতেই মোতালেব মৃধা ও তার ছেলে লাবিবকে বগা ফেরি ঘাট থেকে বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরের দিন আল-আমিনের ভাই মো. শামিম মৃধা বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে বাউফল থানা পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের দ্রত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park