1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিনকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। শনিবার গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

রোববার (০৩-০৯-২০২৩ইং) দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানায়,  আলাউদ্দিন দর্শনায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে গ্রেফতার করে। আদালত আসামী আলাউদ্দিনকে ৩ টি পৃথক মামলায় ১৬ বছরের কারাদন্ড দেয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলেও জানান তিনি।
র‌্যাব আরও জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া এলাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়। সেই মামলায় বিচার কার্য শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালত হামলায় জড়িত ৪৮ জনকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে আলাউদ্দিনকে পৃথক তিনটি মামলায় মোট ১৬ বছরের সাজা দেওয়া হয়। আলাউদ্দিন সাজা হওয়ার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park