1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ২ কোটি ৮৮ লাখ অবৈধ চিংড়ি রেণু পোনা জব্দ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের খান বাড়ি মোড় থেকে আজ (০১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে অভিযান পরিচালনা করেন ৬০টি ড্রামে প্রায় ২ কোটি ৮৮ লাখ পিস নিষিদ্ধ চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন খান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি ট্রাক তল্লাশী করে ৬০টি ড্রাম থেকে আনুমাণিক ২ কোটি ৮৮ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ চিংড়ির রেনু পোনাগুলো লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park