1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সৌদিতে নেইমারেকে বিলাসবহুল সুযোগ সুবিধা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল হিলালে নেইমার বিলাসবহুল সব সুযোগ সুবিধা পাচ্ছেন। বাড়ি, গাড়ি, অর্থ সবি পাচ্ছে অঢেল পরিমাণ।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে গাড়ির বহর দেখায়। সেখান থেকে নেইমার নিজের পছন্দমতো গাড়ি নিয়েছেন। সবমিলিয়ে গাড়িগুলোর মূল্য কমপক্ষে ২০ কোটি টাকা।

নেইমারকে সাতটি কোটি টাকার গাড়ির পাশাপাশি একটি বিলাসবহুল ভ্যান উপহার দিয়েছে আল হিলাল।

ও গ্লোবো জানায়, ফেরারি, অডি, অ্যাস্টন মার্টিন, ল্যাম্বরগিনি এসব গাড়ি আগে থেকেই নেইমারের ছিল। এর মধ্যে অ্যাস্টন মার্টিন ভালকান মডেলের গাড়িটি গোটা বিশ্বে মাত্র ২৪টি বানানোই হয়েছিল।

আল হিলাল নেইমারকে বেন্টলি কন্টিনেন্টাল জিটি কনভার্টিবল মডেলের গাড়ি উপহার দিচ্ছে। এর দাম বাংলাদেশি টাকা ২ কোটি ৭৩ লাখ টাকা। এটি ৩.৬ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে, গতিসীমা ঘন্টায় ৩৩৫ কিলোমিটার।

ও গ্লোবো আরও জানায়, ব্রিটেনের অ্যাস্টন মার্টিনের তৈরিকৃত এসইউভি পেয়েছেন নেইমার, যেটির ইঞ্জিন ৫৫০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন। ৩.৩ সেকেন্ডে এটি ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। দাম ৩ কোটি ৬১ লাখ টাকা।

নেইমারকে ল্যাম্বরগিনি হুরাকান মডেলের গাড়ি দিচ্ছে আল হিলাল। এটির দাম ৩ কোটি ৬১ লাখ টাকা।

এ ছাড়া মার্সিডিজ এএমজি জি৬৩ মডেলের আরও চারটি গাড়ি পাচ্ছেন নেইমার, এগুলো এসইউভি মডেলের এবং খুবই বিলাসবহুল। এ চারটি গাড়ির দাম ১০ কোটি ৪ লাখ টাকা! এছাড়া মার্সিডিজ বেঞ্জ কোম্পানির বানানো একটি ভ্যান পাবেন নেইমার, সেটির মডেল ও দাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park